বুধবার, মার্চ ৪, ২০২৬

স্কটিশ সরকার বিদেশি কেয়ার কর্মীদের ভিসা স্পনসর করবে

স্কটল্যান্ডের ফার্স্ট মিনিস্টার জন সুইনি ঘোষণা দিয়েছেন, স্কটিশ সরকার যুক্তরাজ্যে কর্মরত শত শত বিদেশি কেয়ার কর্মীর ভিসা স্পনসর করবে, যাতে তারা দেশে থাকতে পারেন। এই উদ্যোগের খরচ প্রায় ৫ লাখ পাউন্ড।

তিনি ওয়েস্টমিনস্টার সরকারের অভিবাসনবিরোধী নীতিকে তীব্র সমালোচনা করে বলেন, “স্কটল্যান্ডের প্রবীণ জনগণকে ওয়েস্টমিনস্টারের পক্ষপাতিত্বের মূল্য দিতে হবে না।”

সুইনি জানান, যুক্তরাজ্য সরকারের ভিসা সীমিতকরণ নীতি “গভীরভাবে ক্ষতিকর”, কারণ এতে হাজারো কেয়ার কর্মী বৈধভাবে থেকেও কাজ হারিয়েছেন।

তিনি আরও বলেন, এ ঘটনা প্রমাণ করে যুক্তরাজ্যের অংশ হিসেবে স্কটল্যান্ড ক্ষতিগ্রস্ত হচ্ছে, এবং তিনি আগামী নির্বাচনে স্কটল্যান্ডের স্বাধীনতাকে প্রধান ইস্যু করবেন।

এছাড়া তিনি বলেন, স্কটল্যান্ডের সাফল্যের ভিত্তি হবে স্বাধীনতা, ইইউ-তে পুনরায় যোগদান এবং কম খরচের নবায়নযোগ্য জ্বালানি থেকে অর্থনৈতিক সুবিধা অর্জন।

সূত্র: দ্যা গার্ডিয়ান

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

আরও পড়ুন

বিজ্ঞাপন

spot_imgspot_img
5,000FansLike
5,000FollowersFollow
5,000FollowersFollow
0FollowersFollow
5,000FollowersFollow
5,000SubscribersSubscribe

সাম্প্রতিক খবর
Related

২০২৬ সালে যুক্তরাজ্যে কার্যকর হচ্ছে একাধিক গুরুত্বপূর্ণ নতুন আইন

২০২৬ সালকে সামনে রেখে যুক্তরাজ্যে একসঙ্গে কার্যকর হতে যাচ্ছে...

যৌন অপরাধী অভিবাসীকে £৫০০ দিয়ে যুক্তরাজ্য থেকে বহিষ্কার করা হয়েছে!

ইথিওপিয়ার এক অভিবাসী যৌন অপরাধী, যাকে ভুলবশত যুক্তরাজ্যের কারাগার...

লন্ডনের বাসে তেলাপোকার উপদ্রব, যাত্রী ও চালকদের মধ্যে আতঙ্ক

লন্ডনের বাসযাত্রীরা এখন শুধু যাত্রী নয়, এক নতুন অবাঞ্ছিত...

আগামী বছর থেকে যুক্তরাজ্যের বিশ্ববিদ্যালয়ের টিউশন ফি আরও বাড়বে

শিক্ষা সচিব ঘোষণা করেছেন, আগামী বছর থেকে ইংল্যান্ডের স্নাতক...